ব্রেকিং নিউজ
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে সাঁথিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক বিতরণ করে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না
×

ইয়ানূর রহমান - স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩/১২/২০২৫, ১১:৩৫:৫৯ AM

আবারো যশোর যুবলীগের ঝটিকা মিছিল

যশোরে আবারো যুবলীগ ঝটিকা মিছিল করেছে বলে দাবি করে যুবলীগ নেতা ও সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলার হাজী সুমন ঝটিকা মিছিলের ভিডিও তার ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে জেলা যুবলীগের উদ্যোগে বাদ জুম্মা এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

যশোরে আবারো যুবলীগ ঝটিকা মিছিল করেছে বলে দাবি করে যুবলীগ নেতা ও সাবেক ৬ নং ওয়ার্ড কাউন্সিলার হাজী সুমন ঝটিকা মিছিলের ভিডিও তার ফেসবুকে পোস্ট করেছেন। যেখানে লেখা হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে জেলা যুবলীগের উদ্যোগে বাদ জুম্মা এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, যশোর শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় একদল ব্যক্তি মুখে মাস্ক অথবা কাপড় বাঁধা অবস্থায় তারা নানা স্লোগান দিচ্ছেন। ‘অবৈধ সরকার মানি না, মানব না; পাকিস্তানের দালালরা হুঁশিয়ার সাবধান; আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না; অবৈধ তফসিল মানি না, মানব না; শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে; শেখ হাসিনার সরকার বারবার দরকার’ স্লোগানের পাশাপাশি তারা আরও নানা স্লোগান দেন।

উল্লেখ্য, এরআগে যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর শহরে ঝটিকা মিছিল করেছিল সংগঠনটির একাংশ। যশোর জেলা আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়। তবে, ৫ মিনিটের ব্যবধানে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ওই মিছিলটিও ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হাজী সুমনের উদ্যোগে করা হয়েছিল।

কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, এটা ঝটিকা মিছিল বলা যাবে না। ৫/৭ জন ব্যক্তি একস্থানে জড়ো হয়ে কয়েকটি স্লোগান দিয়ে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।